দৃষ্টিনন্দন কাজিরবাজার সেতু নগরবাসীর নাভিশ্বাস
বিশেষ প্রতিনিধি: সিলেট নগরীর দৃষ্টিনন্দন কাজিরবাজার সেতুর এপ্রোচ সড়কের সংকীর্নতা নগরবাসীর নাভিশ্বাসের কারণ হয়ে দাড়িয়েছে। অহরহ ঘটেই চলেছে দূর্ঘটনা। শনিবার সকালে ট্রাকের ধাক্কায় একটি বাড়ির দেয়াল ও ভিম ভেঙ্গে পড়েছে। ব্রীজের এপ্রোচ ভরাট এবং পার্শ্ববতী যান ও জনচলাচলের রাস্তাগুলো অপ্রশস্থ ও সংকোচ হওয়ায় বিঘ্নিত হচ্ছে জনরিাপত্তাও। নগরবাসীর এ সমসা দূরীকরণে কর্তৃপক্ষের নিকট আবেদন নিবেদন করেও কোন ফল পাচ্ছেন না। ক্রমে বেড়েই চলেছে জনদূর্ভোগ ।
সরেজমিন গিয়ে দেখা যায়, কাজির বাজার ব্রীজের এপ্রোচগুলো ২০ থেকে ২৫ ফুট উঁচু হলেও এগুলো মাটিভরাট করে নির্মান করায় এদিক-সেদিক জনচলাচল ও পারপারের কোন সুযোগই নেই। পার্শ্ববর্তী পশ্চিম ও পূর্বদিকের দুটি রাস্তাও এতো সংকীর্ন যে ৮ থেকে ৯ ফুটের বেশী প্রস্ত নয়। এ দু’রাস্তা দিয়ে দিবানিশি ব্যস্ততম কাজিরবাজার, শেখঘাট, লামাবাজার সহ নগরীর বিভিন্ন এলাকার মালবাহী ভারী ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করতে থাকে। রাস্তা এতো সংকীর্ন যে গাড়ী চালনার সময় পথচারী ও ছাত্র-ছাত্রীদের প্রাণের নিরাপত্তা নিয়ে শংকা দেখা দেয়। প্রাণ বাঁচাতে অনেককে তাৎক্ষনিক পার্শ্ববর্তী দোকান অথবা বাসাবাড়ির আঙ্গিনায় ঢুকে পড়তে হয়। এরপরও ঘটতে থাকে দূর্ঘটনা।
এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব হবিবুর রহমান মতিন জানান, কাজিরবাজার সেতুর পার্শ্ববর্তী রাস্তা দুটি এত ছোট যে, এর উপর দিয়ে ভারী যানবাহনতো দূরের কথা দু’টি রিক্সা-অটোরিক্সা পর্যন্ত ক্রস করতে পারে না । ফলে একটি গাড়ি রাস্তায় ডুকে পড়লে রাস্তা দিয়ে যাতায়াতকারী ছাত্রছাত্রী ও বিভিন্ন পেশার যাত্রীদের ব্রীজ এলাকার বাইরে রিক্সা থামিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। কাজিরবাজার ব্রীজের পাশেই রয়েছে সুরমা নদীর খেওয়াঘাট। এ খেয়াঘাট দিয়ে দক্ষিণ সুরমার টেকনিকেল কলেজ, পলিটেকনিক ইনটিউিট, একাধিক স্কুল-মাদ্রাসা, উত্তর সুরমা এলাকার কাজিরবাজার মাদ্রাসা, নর্থইস্ট ইউনিভার্সিটি, মদন মোহন কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের হাজার হাজার ছাত্রছাত্রী, পথচারী ও ব্যবসায়ীরা পারাপার হয়ে থাকেন। এসময় ব্রীজের উভয়পাশের এপ্রোচ রাস্তা দুটিতে যানজটের পাশপাশি অসহনীয় জনজটেরও সৃষ্টি হয়। পথচারী ও যাত্রীদের সময় নষ্টের পাশাপাশি ঘাতক ট্রাক ও যানবাহন থেকে প্রাণ বাঁচানোও দূরূহ হয়ে পড়ে। তিনি আরো জানান, কাজিরবাজার ব্রীজ নির্মানকালীন দু’পাশের রাস্তাগুলো সংকীর্ন হয়ে পড়ার কথা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীকে অবহিত করা হয়েছিল। তখন তিনি বলেছিলেন আগে ব্রীজ হোক পরে রাস্তাগুলো প্রশস্থ করা হবে। কিন্তু ব্রীজ নির্মান ও চালুর দীর্ঘ ক’বছর অতিবাহিত হয়ে গেলেও রাস্তাগুলো প্রশস্থ করনের কোন উদ্যোগ নেয়া হয়নি। এছাড়া সংকীর্ন রাস্তার পাশে মাত্র ১ফুট পরিমান ড্রেন থাকায় এলাকায় পয়নিষ্কাশনও বাধাগ্রস্থ হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই বাসাবাড়ি ও দোকানপাট নিমজ্জিত হয়ে পড়ে। কাজিরবাজার ব্রিজর পশ্চিম পার্ম্বের রাস্তাটি সংকীর্ন হওয়ায় শনিবার সকালে চলমান একটি ট্রাকের ধাক্কায় এলাকার শুভেচ্ছা ৩২৪ নং বাসাটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। দেয়াল ভেঙ্গে যাওয়ার পাশাপাশি বাসার ছাদের ভীমও ভেঙ্গে পড়েছে।
কাজিরবাজার, শেখঘাট, দক্ষিণ সুরমাসহ সর্বস্তরের নগরবাসী ব্রীজসৃষ্ট এ দূর্ভোগ লাঘবে অবিলম্বে কাজিরবাজার ব্রীজের এপ্রোচ সংলগ্ন রাস্তা দুটি প্রশস্থ করার জোর দাবি জানিয়েছেন।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed