তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে এক যুবককের মৃত্যু হয়েছে। তার নাম মো. দারদার মিয়া। সে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের বিন্নারবন্দ গ্রামের আহাদ মিয়ার ছেলে।
জানা গেছে, শনিবার সকালে বিন্নারবন্দ গ্রামের সামনে খেয়ানৌকায় পারাপার হতে অপেক্ষা করছিল দারদার। এসময় তার উপর বজ্রপাত পড়লে সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পরে। পরিবারের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখাসে চিকিৎিসাধীন অবস্থায় বেলা পৌণে ২টার দিকে সে মৃত্যুর কোলে ঢলে পরে।
উপজেলার দক্ষিন বড়দল ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আবদুল মনাফ দারদার মিয়ার বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
তাহিরপুরে বাবার হাতে বিষপানে ৩ শিশুর মৃত্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বাবার হাতে বিষপানে তিন শিশুর মৃত্যু হয়েছে। সন্তানদের বিষপান করানোরRead More
ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগRead More



Comments are Closed