কুলাউড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় পানিতে ডুবে ফাতেমা রহমান নামে দেড় বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে দক্ষিণ কৌলা গ্রামে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের দক্ষিণ কৌলা গ্রামের দুলাল মিয়ার দেড় বছরের শিশুকন্যা ফাতেমা পরিবারের সকল সদস্যের অজান্তে শনিবার বেলা ১১টায় বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। বাড়ির লোকজন অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে খুঁজাখুঁজি করে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় ফাতেমাকে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাউৎগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ইসমাইল হোসেন পানিতে ডুবে শিশু মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed