প্রেমিকের ‘গোপনাঙ্গ’ কেটে দিল প্রেমিকা
বৈশাখী নিউজ ডেস্ক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার গড়িয়ালী গ্রামের আফজাল হোসেনের ছেলে তরিকুল ইসলাম (২৫) পার্শ্ববর্তী গ্রামের মাধ্যমিক পড়ুয়া মেয়ের সাথে প্রেম করে আসছিলেন। তাদের এ সম্পর্ক শারীরিক পর্যায়েও গড়ায়। কিন্তু প্রেমিকা বিয়ের জন্য চাপ দিলে টালবাহানা শুরু করেন তরিকুল। তাই ক্ষুব্ধ হয়ে প্রেমিকের গোপনাঙ্গ কেটে দেয় প্রেমিকা।
উপজেলার ফাঁসিদহ গ্রামে গত ১৪ মার্চ বুধবার রাতে এমন ঘটনা ঘটে। আহত প্রেমিককে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাতেই তার ক্ষতস্থানে অস্ত্রোপচার করা হয়।
বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রবিউল ইসলাম জানান, আহত তরিকুল এখন আশঙ্কামুক্ত।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed