Main Menu

রাজধানীর হজ ক্যাম্পের কাছে ‘আত্মঘাতী’ বিস্ফোরণে নিহত ১

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার আশকোনায় হজ ক্যাম্পের কাছে র‌্যাবের একটি অস্থায়ী ক্যাম্পে ‘আত্মঘাতী’ বিস্ফোরণে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন এক র‌্যাব সদস্য।

বিমানবন্দর থানার ওসি নূরে আজম মিয়া জানান, এটি ‘আত্মঘাতী হামলার ঘটনা হয়ে থাকতে পারে’ বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।

“র‌্যাবের ওই অস্থায়ী ক্যাম্পের সঙ্গে একটি অজু খানা আছে। সেখানেই আজ (শুক্রবার) বেলা পৌনে ১টার দিকে বিস্ফোরণে একজন নিহত হয়েছে। ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি।”

তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত বা হতাহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।

Share





Related News

Comments are Closed