Main Menu

ইসলাম ছাড়া অন্য কোনো পথে মানুষের কামিয়াবী নেই

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: উপমহাদেশের প্রখ্যাত আলেম, হেফাজতে ইসলামের আমীর ও খলিফায়ে মাদানী আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, ইসলাম হলো শান্তির ধর্ম, মানবতার ধর্ম। ইসলাম ছাড়া অন্য কোন মত ও পথে মানুষের কামিয়াবী নেই। প্রতিটি মুসলমানের উচিত ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহ-রাসূল (সঃ) এর বিধি মোতাবেক চলা।
বৃহস্পতিবার বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জে জামিয়া রাহমানিয়া মাদ্রাসার ২দিনব্যাপী ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কওমী মাদ্রাসা শিক্ষার গুরুত্ব তুলে ধরে আল্লামা শফী বলেন, এই জমানায় দেশ ও ঈমান রক্ষায় ক্বওমী মাদ্রাসা ছাড়া কোনো উপায় নেই। ইসলামের প্রচারে ক্বওমী মাদ্রাসা শিক্ষার বিকল্প নেই।
আল্লামা আহমদ শফী হেলিকপ্টারযোগে বেলা দেড়টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা সদরের হেলিপ্যাডে অবতরণ করেন। এ সময় হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লী তাকে স্বাগত জানান। তিনি জামিয়া রাহমানিয়া মাদ্রাসার ভবন উদ্বোধন করেন। এরপর সম্মেলনে আগত ধর্মপ্রাণ মুসলমানদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময় তিনি বাইয়াত করান এবং ইসলাম ও মুসলমাদের জন্য এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য মোনাজাত করেন। সম্মেলনে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা জুনায়েদ আল হাবীব, মাওলানা মুফতি আবুল কালাম যাকারিয়া, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আতাউর রহমান। সভাপতিত্ব করেন শায়খুল হাদিস মাওলানা মুফতি শামসুজ্জোহা। জামিয়া রাহমানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাসান আল হেলাল, মাওলানা মাসরুর আহমদ ও মাওলানা হোসাইন আহমদের যৌথ পরিচালনায় সম্মেলনে মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষে বক্তব্য রাখেন ইসলামপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন। আমন্ত্রিত মেহমানদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল বাছির, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল লাইছ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সামছুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডাক্তার আব্দুন নুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফতাব আলী কালা মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া, মোঃ ছিদ্দিকুর রহমান রোকন, মোঃ ফরিদ উদ্দিন, জামিয়া রাহমানিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী মোঃ আবুল হোসেন, হাজী মোঃ আব্দুল মন্নান, হাফিজ মাওলানা জামাল উদ্দিন, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা ফজলুর রহমান, হাফিজ মাসুম আহমদ, মাওলানা শফিকুল হক, মাওলানা মইন উদ্দিন, মাওলানা জহির উদ্দিন, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান।

সম্মেলনে উপস্থিত জনতার একাংশ

জামিয়া রাহমানিয়া মাদ্রাসার উদ্যোগে ও থানা বাজার ইসলামী যুব সমাজের সার্বিক সহযোগিতায় গত বুধবার সকাল থেকে মাদ্রাসা সংলগ্ন থানা সদর উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন শুরু হয়। সম্মেলনের প্রথম দিন হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জামিয়া রাহমানিয়া মাদ্রাসাসহ উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। সম্মেলনে বিশ্বসেরা কোরআনে হাফিজ ক্বারী মাওলানা আব্দুল মতিন, আব্দুল্লাহ আল মাহফুজ ও হাফিজ কলিম সিদ্দীকিসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দেশসেরা হাফিজ ও ক্বারীগণ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। কলাবাড়ী মখজনুল উলুম টাইটেল মাদ্রাসার মুহতামীম মাওলানা আব্দুল মুছাব্বির এর সভাপতিত্বে এদিন তাফসির পেশ করেন মাওলানা জয়নাল আবেদীন সুহিলপুরী ও মাওলানা জয়নাল আবেদীন কাঁঠালবাড়ি, মাওলানা মাসরুর আহমদ।

Share





Related News

Comments are Closed