সিলেটে গোল্ডেন টাওয়ারে আগুন, ৭ লাখ টাকার ক্ষতি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর আম্বরখানা গোল্ডেন টাওয়ারে সোমবার রাত ৮টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ৭ লাখ টাকার ক্ষতির কথা উল্লেখ করা হলেও মালিক পক্ষের দাবি এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাত তলা বিশিষ্ট গোল্ডেন টাওয়ারের জেনারেটর রুমে আগুন ধরে যায়। এসময় পুরো মার্কেট ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে আতংক ছড়িয়ে পড়ে সবদিকে। খবর পেলে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শিমুল মোঃ রাফির নেতৃত্বে একদল কর্মী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। টাওয়ারে বিভিন্ন ফ্ল্যাটে বেশ কয়েকটি পরিবার বসবাস করে। এছাড়াও দোকানপাটও ছিল শতাধিক। তখন পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সুত্র জানায়, অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আধা ঘন্টা সময় লাগে।
গোল্ডেন টাওয়ার ইন্টারন্যাশনাল লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক ইমদাদ হোসেন চৌধুরী জানান, জেনারেটরটি বেশ কিছু দিন থেকে বন্ধ ছিল। সম্প্রতি ইঞ্জিনিয়ার সেটি মেরামতের চেষ্টা করছে। সোমবার রাতে মেরামত শেষে যথারীতি জেনারেটর চলছিল। হঠাৎ করে জেনারেটর রুমে ধোয়া উড়তে দেখে ফায়ার ব্রিগেডকে খবর দেয়া হয়। তিনি জানান, আগুনে জেনারেটরসহ বেশকিছু গুরুত্বপূর্ণ ক্যাবল পুড়ে গেছে। এর বাইরে তেমন কোন ক্ষতি হয়নি।
খবর পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (উত্তর) ফয়সল মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed