বিশ্বনাথে জাপা নেতার সাড়ে ৪ লাখ টাকা ছিনতাই
বিশ্বনাথ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবলে গাড়ি বিক্রয় করার ফাঁদ পেতে বিশ্বনাথের জাতীয় পার্টি (জাপা) নেতার ৪ লাখ ৬০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিশ্বনাথ উপজেলার দুর্যাকাপন গ্রামের মৃত আছদ্দর আলী চৌধুরীর পুত্র জাপা নেতা নাজিম চৌধুরী বাদী হয়ে অজ্ঞাতনামা ৩ জনকে অভিযুক্ত করে বাহুবল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, নাজিম চৌধুরীর বন্ধু বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক শাহ আলা উদ্দিন এর মালিকানাধীন কিছু জায়গা বিক্রয়ের জন্য প্রচারের নিমিত্তে নিজ এলাকার বিভিন্ন স্থানে সাইনবোর্ড লাগানো হয়। সাইনবোর্ড থেকে নম্বর নিয়ে আলা উদ্দিনের সঙ্গে আরিফ নামধারী এক ব্যক্তি জায়গা ক্রয়ের আলাপ-আলোচনা করে। এক পর্যায়ে রশিদপুরে নাজিম চৌধুরীর সাথে দেখা হয় আরিফ নামধারী ওই ব্যক্তির। এরই সুবাদে তাদের পরিচয়। জায়গা বিক্রয়ের আলাপ-আলোচনা চলাকালে নাজিম চৌধুরী তার একটি গাড়ি ক্রয় করার অভিপ্রায় তার কাছে ব্যক্ত করেন। আরিফ জানায়, বাহুবলে তার একজন বন্ধু একটি নোহা মাইক্রোবাস বিক্রয় করবে। এরপর আরিফ গাড়ি দেখাতে নাজিম চৌধুরী ও আলা উদ্দিনকে সাথে নিয়ে গত ৭ মার্চ বাহুবল থানার পুটিজুরি বাজারের ভবানীপুর নামক স্থানে গাড়ির মালিক আরিফের বন্ধু বাহুবলের ভবারীপুর গ্রামের আব্দুর বর’র সঙ্গে দেখা করেন। এ সময় গাড়িটি নাজিম চৌধুরীর পছন্দ হলে ক্রয়ের সিদ্ধান্ত হয় এবং ৯ লাখ টাকা প্রদানের বিষয়ে চূড়ান্ত কথাবার্তা হয়। পরবর্তীতে গত ৯ মার্চ ঐ গাড়িটি ক্রয়ের জন্য নগদ ৪ লাখ ৬০ হাজার টাকা সাথে নিয়ে আরিফের ব্যবহৃত গাড়িতে (প্রাইভেট কার ঢাকা মেট্রো গ-১৪-২৮৭০) করে নাজিম চৌধুরী ও আলা উদ্দিন বাহুবলের উদ্দেশ্যে যাত্রা করেন। দুপুর দেড় টায় পুটিজুরি বাজারে যাওয়ার পর আরিফ জানায়, গাড়ির মালিকের মোবাইল ফোন বন্ধ রয়েছে। তাই মালিকের বাড়িতে যেতে হবে বলে কৌশলে নাজিম চৌধুরী ও আলা উদ্দিনকে একটি নির্জন স্থানে নিয়ে যায়। এ সময় চলন্ত গাড়ি থামিয়ে আরিফ ও তার আরো ২ অজ্ঞাতনামা সহযোগী নাজিম চৌধুরীর বুকে পিস্তল ও আলা উদ্দিনের গলায় ছুরি লাগিয়ে তাদের সঙ্গে থাকা ৪ লাখ ৬০ হাজার টাকা ছিনতাই করে শেরপুরের দিকে পালিয়ে যায়।
এ ব্যাপারে বাহুবল থানার অফিসার ইন-চার্জ (ওসি) মনিরুজ্জামান অভিযোগ গ্রহণের সত্যতা স্বীকার করে বলেন, আমরা বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed