মেহেরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: মেহেরপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৪ জন নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার নুরপুর মোড়ে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় সহকারী পুলিশ সুপার আহসান হাবীবসহ ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন।
নিহতরা হলেন, একই উপজেলার সোনাপুর গ্রামের সাদ্দাম হোসেন (২৫), রমেশ (২৪), সোহাগ (২৭) ও কানন (২৫)। নিহতরা সোনপুর গ্রামের জোড়া খুন মামলার আসামি বলে ধারণা করছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, রাত আড়াইটার দিকে কিছু সন্ত্রাসীকে ধাওয়া করে পুলিশের একটি দল। নুরপুর মোড়ে পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এ সময় উভয়ের মধ্যে গুলি বিনিময় হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় ৪ সন্ত্রাসী।
এ ঘটনায় সহকারী পুলিশ সুপার আহসান হাবীবসহ ৬ পুলিশ সদস্য আহত হলে তাদেরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নিহতরা সোনাপুর গ্রামের মজিদ ও আসাদুল হত্যার সঙ্গে জড়িত বলে ধারণা করছে পুলিশ। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আহত পুলিশ সদস্যরা হলেন, সহকারী পুলিশ সুপার আহসান হাবীব, উপপরিদর্শক (এসআই) তারিক আজিজ, এসআই রফিকুল ইসলাম, পুলিশ সদস্য আব্দুল হান্নান, আব্দুল ওহাব, মিথুন সরকার ও শহিদুল ইসলাম।
মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবু এহসান রাজু জানান, রাত পৌনে ৪টার দিকে গুলিবিদ্ধ ৪ জনকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে। মরদেহের ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
Related News
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর তাদের বাবা নিজেওRead More



Comments are Closed