সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার বিরোদ্ধে মিথ্যা মামলায় চার্জশীটে নাম অর্ন্তভুক্ত করার প্রতিবাদে ও বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক ছাত্রদল সভাপতি হাবীব উন-নবী খাঁন সোহেল এর নিঃশর্ত মুক্তির দাবিতে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে নগরীর ধোপাদিঘীর পাড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বন্দরবাজার এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।
কেন্দ্রিয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও সিলেট জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদের সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক লিটন কুমার দাস নান্টু-জামিল আহমদের পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ বলেন, বর্তমান ফেসিস্ট সরকার দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতেই বেগম খালেদা জিয়ার নামে চার্জশীটে নাম অর্ন্তভুক্ত করেছে। জিয়ার সৈনিকদের পক্ষ থেকে অবৈধ সরকার কে জানিয়ে দিতে চাই, যতই হামলা, মামলা, জেল জুলম করুন গণতন্ত্র পুণরুদ্ধারারের আন্দোলন দমিয়ে রাখতে পারবেন না।
এসময় তিনি বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক ছাত্রদল সভাপতি হাবীব উন-নবী খাঁন সোহেল এর নিঃশর্ত মুক্তির দাবি করে বলেন, ক্ষমতা হারানোর ভয়ে অবৈধ সরকার বিএনপির নেতৃবৃন্দকে অহেতুক মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে আটকে রাখছে। এখনই এসব বন্ধ করতে হবে। তা না হলে দেশের জনগনকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি চৌধুরী মো. সোহেল, শাহ রুমেল, তছির আলী, সোহেল মাহমুদ, যুগ্ম সম্পাদক আফসর খান, সাহাদ হোসেন সুজন, সৈয়দ সরওয়ার রেজা, রেজওয়ান আহমেদ, জাকির হোসেন কয়েস, আলী আব্বাস, আবু বক্কর সিদ্দিক্কী বাবু, দেওয়ান রেজওয়ান আহমদ, মাহমুব আলম, মন্টু কুমার দেবনাথ, বদরুল ইসলাম, কয়েস আহমদ, আব্দুল খালিক লিটন, এইচ এম ইকবাল, এম এইচ খলিল, নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, আশরাফ উদ্দিন রুবেল, সমাজসেবা সম্পাদক জাহেদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ, লোকমান হোসেন, ইমরুল হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কামরান আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাসনাতুল জুমন, আশরাফুল হক তালুকদার, মুহিবুর রহমান,বাবুল আহমদ, মঞ্জু আহমদ, জিয়ারউর রহমান রুমেল, সোহেল আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শাকিল রহমান, আইন সম্পাদক সুহেদুল ইসলাম সুহেদ, কুটন আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিজান আহমেদ, যোগাযোগ সম্পাদক রাসেল খান, পরিবেশ ও জলবায়ু সম্পাদক আহমেদ জাকি,জুয়েল আহমদ, নোমান মাহমুদ কাওছান, আব্দুস সালাম, মাছুম আহমদ, শাহজাহান চৌ. মাহি, সহ-প্রচার সম্পাদক রনি চৌ., সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মঈন খান, সহ-ধর্ম সম্পাদক রায়হান আহমদ, কর্মসূুচি প্রণয়ন ও পরিচালনা সম্পাদক মকসুদুল করিম, সহ-বৃত্তি ও ছাত্র কল্যাণ সম্পাদক তারেক আহমদ, সহ- কর্মসূুচি প্রণয়ন সম্পাদক জোসেফ আহমদ, সহ-আইন বিষয়ক সম্পাদক কামরুল হোসেন তুহিন, সহ-পাঠাগার সম্পাদক মুমিতুজ্জামান সুজন, ৮নং ওয়ার্ড ছাত্রদল আহবায়ক আহমেদ জুসেফ, মো. আব্দল্লাহ, সালমান আহমদ, সাইদুল আলম সোহান, সাদিকুর রহমান, আব্দুল হাফিজ দেলওয়ার, রুবেল আহমদ, আলাল আহমদ, মনসুর আহমদ, শাহজান আহমদ, বুলবুল, তানভীর, তুহিন ইসলাম, সামাদ, মো. জনি, লেবুল মিয়া, মো. মিনহাজ উদ্দিন, রেকি আহমদ, জাবেদ আহমদ, হাসান আহমদ শিপলু প্রমুখ।
এসময় বক্তারা মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ ও সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লোকমান এর উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
Related News
সিলেট নগরীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ব্যস্ততম জিন্দাবাজার এলাকায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখিRead More
সিলেটে অনিবন্ধিত সিএনজি ও অটোরিকশা বন্ধের নির্দেশ
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর যানজট কমাতে অনিবন্ধিত সিএনজিচালিত থ্রি-হুইলার, ব্যাটারিচালিত রিকশাRead More



Comments are Closed