প্রতারনা মামলায় রাগীব আলী ও তার ছেলের ১ বছরের কারাদন্ড
বৈশাখী নিউজ ২৪ ডটকম: পলাতক থেকে ’দৈনিক সিলেটের ডাক’ সংবাদপত্র সম্পাদনাজনিত প্রতারণা মামলায় শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরো এ রায় প্রদান করেন।
আদালতের এপিপি মাহফুজুর রহমান জানিয়েছেন, এক বছরের কারাদণ্ডাদেশ ছাড়াও রাগীব আলী ও আব্দুল হাইকে ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
এর আগে দুপুর পৌনে ১২টার দিকে রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাই’কে আদালতে হাজির করা হয়।
গত ৬ মার্চ যুক্তিতর্ক শেষে রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে পলাতক অবস্থায় ‘দৈনিক সিলেটের ডাক’ সংবাদপত্র সম্পাদনাজনিত প্রতারণার অভিযোগে করা মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষনার জন্য বৃহস্পতিবার (৯মার্চ) তারিখ নিধারণ করেন আদালত।
মামলা সূত্রে জানা যায়, ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মাধ্যমে তারাপুর চা বাগান দখল এবং আত্মসাতের দুই মামলায় গত বছরের ১০ আগস্ট আদালত রাগীব আলী ও তার ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা জারির দিনই ভারতে পালিয়ে যান তারা। পলাতক থেকেই রাগীব আলী ও তার ছেলে দৈনিক সিলেটের ডাক নামে একটি স্থানীয় পত্রিকা প্রকাশ করেন। পত্রিকায় রাগীব আলীর নাম প্রকাশক ও তার ছেলে আবদুল হাইয়ের নাম সম্পাদক হিসেবে ছাপা হয়।
পলাতক অবস্থায় পত্রিকা সম্পাদনার দায়িত্ব পালন করে রাগীব আলী ও তার ছেলে পাঠকদের সাথে প্রতারণা করেছেন এমন অভিযোগে গত বছরের ৮ সেপ্টেম্বর নগরীর উপশহরের বাসিন্দা গিয়াস উদ্দিন তালুকদার আদালতে একটি মামলা দায়ের করেন।
আদালত ওইদিন মামলাটি আমলে নিয়ে দণ্ডবিধির ৪১৭ ধারায় তাদের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন। তবে সমন পাওয়ার পর জবাব না দেয়ায় পরের মাসে রাগীব আলী ও তার ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এর আগে গত ২ ফেব্রুয়ারি ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মাধ্যমে তারাপুর চা বাগান দখল মামলায় রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইয়ের ১৪ বছর করে কারাদণ্ড দেন একই আদালত। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।
এদিকে, প্রতারণার মাধ্যমে দেবোত্তর সম্পত্তি তারাপুর চা বাগান দখলে করে অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে হাজার কোটি টাকা আত্মসাৎ মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারন করা হলেও উচ্চ আদালতের নির্দেশে তা দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়। এ মামলায় রাগীব আলী ও তার ছেলেসহ ছয়জনকে আসামি করা হয়েছে।
Related News
ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকেRead More
দেশের সকল মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব মহাসড়কে স্লিপার বাস চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।Read More



Comments are Closed