ইউপি সদস্যের উপর হামলার প্রতিবাদে সিলেটে সড়ক অবরোধ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার খাদিমপাড়ায় ইউপি সদস্যের উপর হামলার ঘটনায় সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে রেখেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের সদস্য কর্মকর্তা কর্মচারী এবং এলাকার লোকজন রাস্তায় নেমে আসেন। তারা রাস্তাটি অবরোধ করে রেখেছেন।
উল্লেখ্য, জমি সংক্রান্ত বিরোধ মেটাতে গিয়ে ইউনিয়নের ৮নং ইউপি সদস্য আব্দুল মছব্বিরের উপর হামলা করে পিররচক গ্রামের মুসলীম আলীর ছেলে নাজই মিয়া। এ ঘটনার প্রতিবাদে সকাল থেকে ইউনিয়ন পরিষদের সদস্য কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতী পালন করেন।
দুপুরের দিকে তারা এলাকাবাসীকে নিয়ে সিলেট-তামাবিল সড়কে নেমে আসেন। দুপুর ১টায় শেষ খবর তারা রাস্তাটি অবরোধ করে রেখেছেন।
Related News
বিশ্বনাথে বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে ‘পেটালেন’ ছাত্রলীগ নেতা
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ফেসবুক পোস্টের জেরে এক ছাত্রদল নেতাকে তার বাসায়Read More
গোয়াইনঘাটে ২৭ ড্রেজার ধ্বংস, ২৩ জন আটক
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যাপক অভিযানRead More



Comments are Closed