সিলেটে ছাত্রদলের আলোচনা সভা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১১তম কারাবন্দী দিবস উপলক্ষে সিলেট এমসি ও সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বুধবার (৮ মার্চ) সন্ধ্যায় নগরের শিবগঞ্জের একটি রেস্তোরায় আলোচনা সভা অনুষ্টিত হয়।
এমসি কলেজ ছাত্রদলের আহবায়ক বদরুল আজাদ রানার সভাপতিত্বে সদস্য সচিব দেলওয়ার হোসেইন ও সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকির যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি মিফতাউল কবীর মিফতা।
এসময় তিনি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসুরী তারুণ্যের অহকাংর তারেক রহমানকে ১/১২ সময় ষড়যন্ত্রকারীরা তার জনপ্রিয়তা ইর্ষন্বীত হয়ে জিয়া পরিবারকে ধ্বংস ও বাংলাদেশকে একটি তাবেদারী রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে গণতন্ত্রের অতন্দ্র প্রহরী তারেক রহমানকে অন্যায়ভাবে গ্রেফতার করে । জিয়া পরিবারকে সকল ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা ও বর্তমান স্বৈরাচারি আওয়ামী সরকারের জুলুম নির্যাতনের হাত দেশ ও জাতীকে মুক্তির জন্য জাতীয়তাবাদী শক্তিকে ঐকবদ্ধভাবে আন্দোলন গড়ার আহবান জানান তিনি।
অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্ত্যব রাখেন- জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম সাজু, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল খালিক মিল্টন, মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক এইচএম ইকবাল, জেলা যুবদল নেতা খলিলুর রহমান খলিল, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন সুজন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জুয়েল আহমদ, খাদিম ইউনিয়নের আহবায়ক সাদিকুর রহমান শিবুল, সিলেট ল’কলেজের সিনিয়র ছাত্রদল নেতা আবু ইয়ামিন চৌধুরী, মহানগর ছাত্রদলের সহ সাহিত্য প্রকাশনা সম্পাদক সুজন খান।
এমসি কলেজ ছাত্রদলের পক্ষ হতে উপস্থিত ছিলেন-সুলেমান আহমদ চৌ:, কাহের আহমদ, ইকবাল হোসেন, সেলিম আহমদ সাগর, সেলিম আহমদ, মনির হোসেন, সোহানুর রহমান সোহান, এমএ আহাদ শোয়েব, আব্দুল মান্নান, বেলাল হোসেন, আব্দুর রহিম রাহি, আব্দুর রশিদ, আলী হোসেন, মিজানুর রহমান, শাব্বির আহমদ।
সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- শিহাব আহমদ, জাহাঙ্গির আলম, জিহাদুল ইসলাম, তানবীর আহমদ খান, সুজন আহমদ, জুনেদ আহমদ, হোসাইন আহমদ, সাদিক আহমদ, মাসুদ আহমেদ, রনি মলিক, খুরশেদ আলম, জুসেফ মিয়া প্রমুখ।
Related News
‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠিত
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হকRead More
সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সম্প্রতি সংসদে পাশ হওয়া শরীয়াহ বিরোধী আইন সম্পত্তি হস্তান্তরRead More



Comments are Closed