নবীগঞ্জে ২ শীর্ষ ডাকাত গ্রেফতার
ছনি চৌধুরী, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জে ২ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্য এস আই ধর্মজিত সিনহার নেতৃত্বে একদল পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের আব্দুল মতলিবের ছেলে খালিছ মিয়া (৩৫) ও শৈলারামপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে রফিকুল ইসলাম (২২) কে গ্রেফতার করে। তাদেরকে মঙ্গলবার হবিগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ২ ডাকাত গত ১১ জানুয়ারী উপজেলার কুর্শি ইউনিয়নের তাহিরপুর গ্রামের শাহ মোঃ আশরাফ আলীর বাড়ীতে ডাকাতিসহ উপজেলার কয়েকটি স্থানে রোড ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
এব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম আতাউর রহমান জানান, ২ শীর্ষ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তাদের স্বীকারোক্তি মোতাবেক আরো বিভিন্ন ডাকাত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Related News
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল নিয়ে হবিগঞ্জ ও মৌলভীবাজারের মালিক-শ্রমিকদের বিরোধের জেরে অনির্দিষ্টকালেরRead More
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More



Comments are Closed