কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজার থেকে ভ্রাম্যমান আদালত একটি বেকারী ও স্টেশনারী দোকানে অভিযান চালিয়ে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
মঙ্গলবার বিকালে শমশেরনগর বাজারের ঢাকা বেকারী ও লামাবাজারের স্টেশনারী দোকানে এই অভিযান চালায়। এ সময়ে তারিখ বিহীন খাদ্য দ্রব্য উৎপাদন, ময়লা ও নোংরা পরিবেশে খাবার তৈরি, মেয়াদোত্তীর্ণ পানীয় রাখার দায়ে এই জরিমানা করা হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হক ভ্রাম্যমান আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতিষ্ঠান সমুহ থেকে নগদ ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
Related News
মৌলভীবাজারে ভুয়া দুই সেনা সদস্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে নারী উদ্যোক্তা মেলার স্টল মালিক ও ব্যবসায়ীদেরRead More
শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক কিশোরীকে অপহরণ করে রাতভর আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এRead More



Comments are Closed