Main Menu

সিলেটে নগদ টাকাসহ ৪৭ জুয়াড়ি আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর কাজির বাজার ও লালদিঘীরপাড়ে জুয়ার আস্তানা থেকে নগদ টাকা ও মোবাইলসহ ৪৭ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৭মার্চ) ভোররাত ৩টার দিকে কাজির বাজারের মৎস ব্যবসায়ী সমিতির নেতা হাজী জাহাঙ্গীরের আস্তানায় অভিযান চালিয়ে ৪২ জনকে আটক করা হয়।
পরে সকালে অবৈধ তীর খেলার সময় নগরীর লালদিঘীরপাড় এলাকা থেকে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ জানান, মঙ্গলবার ভোররাতে কাজির বাজারে জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে নগদ ১ লক্ষ ৭৭ হাজার টাকা ও ৪৫টি মোবাইল ফোনসহ ৪২ জুয়াড়িকে আটক করা হয়। এরপর সকালে লালদীঘিরপাড় থেকে অবৈধ তীর খেলার দায়ে আরও ৫ জনকে আটক করা হয়েছে।

Share





Related News

Comments are Closed