Main Menu

ওসমানীনগরে তিন পদেই বিএনপি প্রার্থীদের জয়

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের পদ তিনটি দখলে নিয়েছে বিএনপি। সোমবার সন্ধ্যায় ৫২টি কেন্দ্রের মধ্যে ফলাফল ঘোষণা শেষে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করা হয় তাদের। সহকারী রিটার্নিং অফিসার ও ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার শওকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
এদের মধ্যে চেয়াম্যান পদে ধানের শীষ প্রতীকের প্রার্থী ময়নুল হক চৌধুরী পেয়েছেন ২০ হাজার ৭৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী ও নাগরিক কমিটির প্রার্থী আখতারুজ্জামান চৌধুরী জগলু পেয়েছেন ১৮,৬৭৮ ভোট। তাদের ভোটের ব্যবধান প্রায় ২১শ’। আর নৌকা প্রতীকে আওয়ামী লীগের আতাউর রহমান পেয়েছেন ১০ হাজার ৬৮ ভোট।
ভাইস চেয়ারম্যান পুরুষ পদে বিএনপি’র গয়াছ মিয়া ২৯ হাজার ৭০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফেরদৌস খান পেয়েছেন- ২১ হাজার ১৪৭ ভোট।
এছাড়া, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির মুছলিমা আক্তার চৌধুরী ২৫ হাজার ৫৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মুক্তা পারভীন পেয়েছেন ১৬ হাজার ৬০ ভোট।
সোমবার সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণ চলাকালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Share





Related News

Comments are Closed