ওসমানীনগরে মহিলা খুন, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে পারিবারিক বিরুধের জের ধরে এক মহিলা নিহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ইশাগড়াই মাঝপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতের নাম হবিরুন বেগম (৪৫)। এসময় হামলাকারীদের আঘাতে হবিরুনের ছেলে মিন্টু মিয়া আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ মিজান নামে একজনকে আটক করেছে।
এর আগে বাঁশের মুড়ি কাটা নিয়ে হবিরুন বেগমের সাথে তার ভাই আলাউদ্দিন এবং ভাইপো আসাদের সাথে কথা কাটাকাটি হয়। পরে আলাউদ্দিন এবং আসাদের সাথে এসে ফরিদ, মিজান এবং রাজিয়া বেগম যোগ দেয় এবং তারা হবিরুন ও তার ছেলে মিন্টু মিয়ার উপর হামলা চালায়। এ সময় মিজানের ছুলফির আঘাতে হবিরুন ঘটনাস্থলেই নিহত হন।
এ ব্যাপারে ওসমানীনগর থানার ওসি (তদন্ত) আনোয়ারুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মিজানকে আটক এবং নিহত হবিরুনের লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলেছে।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed