ওসমানীনগরে বিএনপির ময়নুল হক জয়ী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি প্রার্থী ময়নুল হক চৌধুরী। নির্বাচনে তার মূল লড়াই হয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আখতারুজ্জামান চৌধুরী জগলু। ভোটের লড়াইয়ে এ দুজনের চেয়ে অনেক পিছিয়ে ছিলেন আওয়ামী লীগ প্রার্থী আতাউর রহমান।
নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ময়নুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে ১৯৮৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আখতারুজ্জামান চৌধুরী জগলু ঘোড়া প্রতীকে ১৭৮৬৫ ভোট পেয়েছেন। এছাড়া আওয়ামী লীগের প্রার্থী আতাউর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ৯৮০৯ এবং জাতীয় পার্টির সাব্বির আহমদ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২৪২৪ ভোট।
এর আগে সোমবার সকাল ৮টা থেকে উপজেলার ৫২ কেন্দ্রে একযোগে শুরু হওয়া ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে বিকেল ৪টায় শেষ হয়।
Related News
বিয়ানীবাজারে দুই রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে একটি ফার্মেসি এবং নিম্নমানেরRead More
ওসমানীনগরে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মোবাইল কোর্টের অভিযানে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকাRead More



Comments are Closed