Main Menu

জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় আহত ৩

মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে ৩জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুত্বও বলে জানা গেছে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ৬ মার্চ সোমবার বিকাল ৪টায় সিলেট-তামাবিল মহাসড়কের খাঁন চা বাগান এলাকায় সিলেট হতে ছেড়ে আসা প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-গ-১১-৩৭১৩) সাথে সারীঘাট হতে ছেড়ে যাওয়া বালু বোঝাই ট্রাকের (সিলেট-ড-১১-০৬১৬) সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রাইভেট কার যাত্রীরা আহত হন। আহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার রুপচেং গ্রামের তেরা মিয়ার স্ত্রী মোস্তফা বেগম (৬৫), তেরা মিয়ার ছেলে প্রাইভেট কার চালক মোঃ সেলিম রানা (২৫) ও তেরা মিয়ার মেয়ে সাহেলা বেগম (২০)। তাদের মধ্যে গুরুত্বর আহত তেরা মিয়ার স্ত্রী মোস্তফা বেগম। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের এস আই সাহেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে দূর্ঘটনায় কবলিত ট্রাক ও প্রাইভেটকার জব্দ করে।
এ বিষষে এস আই সাহেদ জানান- দূর্ঘটনার সংবাদ পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌছে এবং স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

Share





Related News

Comments are Closed