ওসমানীনগর ও জগন্নাথপুরে কয়েকটি কেন্দ্রের ফলাফলে এগিয়ে ধানের শীষ
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনের কয়েকটি কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছে বিএনপির প্রার্থীরা।
সন্ধ্যে ৬টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ধানের শীষ প্রতিকে ওসমানীনগরের মইনুল ইসলাম পেয়েছেন ১১০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আখতারুজ্জামান চৌধুরী জগলু ঘোড়া প্রতিক নিয়ে পেয়েছেন ৯০০ ভোট। অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতিক নিয়ে পেয়েছেন ৪৫০ ভোট।
এছাড়া জগন্নাথপুরের একটি কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী আতাউর রহমান। স্থানীয় সৈয়দপুর শাহারপাড়া কেন্দ্রের প্রকাশিত ফলাফলে ধানের শীষ প্রতিকে তার প্রাপ্ত ভোট ১১৩২। নিকটতম প্রতিদ্বন্দ্বি হিসেবে নৌকা প্রতিকে আওয়ামী লীগের প্রার্থী আকমল হোসেন পেয়েছেন ৩৭২। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুক্তাদির আহমদ মুক্তা পেয়েছেন ৪৮ ভোট।
সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে উপজেলা দুটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed