সিলেট মহিলা কলেজের ক্রীড়া প্রতিযোগিতা অনুস্টিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সরকারী মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গত ২ মার্চ বৃহস্পতিবার অনুস্টিত হয়েছে। অনুস্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সামছুন নাহার এবং সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ ড. মোহাম্মদ নুরুল ইসলাম।
অনুস্টানের শুরুতেই জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উক্তোলন করেন কলেজ অধ্যক্ষ ড. মোহাম্মদ নুরুল ইসলাম। এসময় বিএনসিসি ক্যাডেটবৃন্দ প্রধান অতিথিকে একটি মনোঞ্জ সম্মাননা প্যারেড প্রদর্শন করে এবং অধ্যক্ষ ও প্রধান অতিথি প্যারেড পরিদর্শন করেন।
গত এক সপ্তাহ ধরে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার কয়েকটি ধাপে প্রতিযোগি বাছাই করা হয়। বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ কয়েকটি খেলার চুড়ান্ত প্রতিযোগিতা অনুস্টিত হয়।
খেলা শেষে পুরুস্কার বিতরন করেন প্রধান অতিথি প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর সামছুন নাহার, অধ্যক্ষ ড. মোহাম্মদ নুরুল ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর ফাহিমা জীন্নুরায়েন, বার্ষিক ক্রীড়া কমিটির আহবাক ও শিক্ষক পরিষদের সম্পাদক মো. জামাদুর রহমান।
প্রধান অতিথি তার বক্তৃতায় অনুস্টানের ভূয়সী প্রশংসা করেন এবং চমকপ্রদ অনুস্টান উপহার দেয়ার জন্য কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, আহবায়ক, প্রতিযোগী, সকল ছাত্রী ও সংশ্লিস্টদের প্রতি কৃতঞ্জতা জানান।
প্রতিযোগিতায় ছাত্রীদের মধ্যে চূড়ান্ত ফলাফলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কলেজের একাদশ শ্রেনীর অনিকা হক মায়িশা ও রানার আপ হয় ডিগ্রী (পাস) ২য় বর্ষের ছাত্রী নুসরাত জাহান।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
Manual5 Ad Code স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
Manual7 Ad Code স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনারRead More



Comments are Closed