সিলেটে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। শনিবার সকালে মেলার উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম।
সিলেট নগরীর রিকাবিবাজারে মোহাম্মদ আলী জিমনেশিয়ামে মেলার উদ্বোধন করা হয়।
সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানুরা খানমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।
মেলায় ৫২ টি স্টল ও ৪টি প্যাভিলিয়ন রয়েছে।
এদিকে, মেলা উপলক্ষে সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রিকাবীবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেসিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক অনুষ্ঠানের মাধ্যমে মেলার উদ্বোধন করা হয়। তিনদিনব্যাপী মেলা আগামী ৬ মার্চ সোমবার সন্ধ্যায় শেষ হবে।
মেলায় সরকারি বিভিন্ন দপ্তর, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল ব্যাংকিং ও বেসরকারি তথ্যপ্রযুক্তি সেবার প্রতিষ্ঠান থেকে তাদের ই-সেবার বৃত্তান্ত উপস্থাপন করা হচ্ছে।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। এছাড়া দর্শনার্থীদের নাম ও মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করে প্রতিদিন আয়োজিত লটারিতে অংশগ্রহণ করে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ রয়েছে। মেলা সকলের জন্য উন্মুক্ত রয়েছে।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সফরসূচি
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামRead More
শাবিপ্রবি শিকড়ের তিন দশক পূর্তিতে থাকছে দুই দিনব্যাপী নানা আয়োজন
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাংস্কৃতিক বিষয়ক সংগঠনRead More



Comments are Closed