Main Menu

কোম্পানীগঞ্জে ১৯ পুলিশ সদস্য আহত, আটক ১

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জে ডাকাতের হাতে এক গৃহকর্তার মৃত্যু এবং এর জের ধরে পুলিশের গুলিতে আরেকজনের মৃত্যু নিয়ে সৃষ্ট সংঘর্ষে ১৯জন পুলিশ সদস্য আহত হয়েছে। এর মধ্যে ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
তারা হচ্ছেন- এস আই তরিকুল, কনস্টেবল আমিনুল, ইয়াহিয়া ও সালাম। এছাড়া, আহত গ্রামবাসী আব্দুল খালিক ও সাদিয়াকে ওসমানীতে রেফার্ড করা হয়েছে বলে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানিয়েছে।
শুক্রবার দিবাগত রাতে ডাকাত দলের হাতে পূর্ব ইসলামপুর ইউনিয়নের মোস্তফানগর গ্রামের জিলু মিয়া (৫৫) এবং শনিবার পুলিশের গুলিতে দক্ষিণ রাজনগর গ্রামের মফিজ মিয়া (৫০) মারা যান। এ ঘটনায় পুলিশ ডাকাত সোনাইকে আটক করেছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code