Main Menu

ঠাকুরগাঁওয়ে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে একশ বোতল ফেনসিডিল ও ১০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ হাটপাড়া এলাকা থেকে দুই ফেনসিডিল ব্যবসায়ী ও শহরের রেল স্টেশন এলাকার এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- পীরগঞ্জ হাটপাড়া এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে আবু সুফিয়ান কাইয়ূম (৫০), বালিয়াডাঙ্গি পরাদর্শীপাড়া গ্রামের মংলুর ছেলে রশিদুল ইসলাম (২৯) ও ঠাকুরগাঁও রোড এলাকার মৃত মর্তুজা আলীর ছেলে মাহফুজ (৩৮)।
ডিবি পুলিশ জানায়, পীরগঞ্জ উপজেলার হাটপাড়া এলাকার আবু সুফিয়ান দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এসআই নুর আলমের নেতৃত্বে একটি দল বৃহস্পতিবার রাতে ফেন্সিডিল ব্যবসায়ী সুফিয়ান ও রশিদুলকে ১শ বোতল ফেনসিডিলসহ হাতে-নাতে আটক করে।
অপরদিকে ঠাকুরগাঁও শহরের রেল স্টেশন এলাকার মাদক বিক্রেতা মাহফুজকে ১০ পিচ ইয়াবাসহ আটক করা হয়।
ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ জানান, মাদক নির্মূলে ঠাকুরগাঁও পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। নিয়মিত অভিযানে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হচ্ছে। গ্রেফতারকৃত ৩ জনের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।

Share





Related News

Comments are Closed