Main Menu

চা বাগান শিক্ষার্থিদের ওরিয়েন্টেশন কর্মশালা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে নিজেদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের পূর্বে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ৮টি চা বাগানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৩ মার্চ) সকাল ১০টায় শমশেরনগর এ এ টি এম বহুমুখী উচ বিদ্যালয়ে চা বাগান শ্রমিক সন্তানদের সংগঠন জাগরণ যুব ফোরামের উদ্যোগে এ কর্মশালা শুরু হয়।
জানা যায়, চা বাগান শ্রমিক সন্তান ছাত্র-ছাত্রীদের কম্পিউটার প্রশিক্ষণ গ্রহন করে নিজেদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শমশেরনগর চা বাগান এলাকায় একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হচ্ছে। তার আগে কম্পিউটার প্রশিক্ষণ কিভাবে গ্রহন করতে হবে, প্রশিক্ষণ গ্রহন করে কি করবে তার উপর সার্বিক দিক নিয়ে শুক্রবার ওরিয়েন্টশন কর্মশালায় আলোচনা করা হয়। কর্মশালায় আলোচনা করেন মোহন রবিদাস, রাজ কুমার রবিদাস, রঞ্জিত রবিদাস ও কাঞ্চন দত্ত। কর্মশালায় শমশেরনগর, আলীনগর, চাতলাপুর, কানিহাটি, দেওছড়া, তিলকপুর, বাঘাছড়া ও ডবলছড়া চা বাগানের ১০২ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করে।

Share





Related News

Comments are Closed