খাসদবীর স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সরকার গাইড বই নিষিদ্ধ করলেও সিলেট নগরীর খাসদবীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকাশনীর কাছ থেকে ৫০ হাজার টাকা উৎকোচ নিয়ে গাইড বই কিনতে শিক্ষার্থীদের নির্দেশনা দিয়েছেন। এ অভিযোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর স্কুলের প্রধান শিক্ষক হোসাইন আলীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে স্কুলে সরেজমিনে তদন্ত করে স্কুল কমিটির সভাপতি, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের বক্তব্য নিয়েছে কমিটি।
বিভাগীয় উপ পরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্মারক উপ/প্রাই/সিল/প্রশা(তদন্ত)-৪৫৯/২০১৫/১১২, তারিখ ২৪/০২/২০১৭ এর নির্দেশনায় জৈন্তাপুর উপজেলা শিক্ষা অফিসার এমএ জলিল তালুকদার এ তদন্ত কাজ শুরু করেন।
এ ব্যাপারে খাসদবীর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম এ মুগনী বলেন, গত ২৩ জানুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ পরিচালকের কার্যালয়ে আমি লিখিত অভিযোগ করি। অভিযোগে উল্লেখ করা হয়, প্রধান শিক্ষক হোসাইন আলী ইন্টারনেট পুস্তক প্রকাশনী নামের একটি প্রকাশনীর বিক্রয় প্রতিনিধির কাছ থেকে ৫০ হাজার টাকা উৎকোচ নিয়েছেন। যার বিনিময়ে দ্বিতীয় শ্রেণী থেকে অস্টম শ্রেনীর শিক্ষার্থীদের কাছে ওই প্রকাশনীর গাইড বই কেনার নির্দেশনা দেওয়া হয়। উৎকোচ গ্রহণের বিষয়টির যথাযথ প্রমান কমিটির কাছে হস্তান্তর করেছি। এয়াড়াও প্রধান শিক্ষক অতীতেও বিভিন্ন কোম্পানীর কাছ থেকে উৎকোচ গ্রহণের অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে তদন্ত কমিটির প্রধান জৈন্তাপুর উপজেলা শিক্ষা অফিসার এমএ জলিল তালুকদার বলেন, তদন্ত কাজ চলছে। অভিযোগের পক্ষে বিপক্ষে সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়া হয়েছে। বক্তব্য যাচাই বাছাই শেষে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। গত মঙ্গলবার থেকে তদন্ত কাজ শুরু হয়।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More



Comments are Closed