Main Menu

শ্রীমঙ্গলে বাস-অটোরিক্সা সংঘর্ষে নিহত ২

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উত্তর ভাড়াউড়া এলাকায় সিএনজি অটোরি´া ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংর্ঘষে ২জন নিহত এবং মহিলাসহ তিনজন যাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উত্তর ভাড়াউড়ার ৬নং পুল এলাকায়।
দুর্ঘটনায় নিহতরা হলেন- সদর উপজেলার কনকপুর গ্রামের সিএনজি অটোরিক্সা যাত্রী ইখতার মিয়া (২৫) এবং ড্রাইভার ইমামবাজার গ্রামের সবুজ মিয়ার ছেলে সাইফুল ইসলাম। এ ঘটনায় আহতরা হলেন, তানিয়া বেগম (২৮), রেশমা খাতুন (২৬), মোস্তফা মিয়া (৪০) ও ফারুক মিয়া। আহতরা মৌলভীবাজারের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে পুলিশ জানায়।সিএনজি চালক মো: সাইফুল ইসলাম এবং অপর এক যাত্রী। নিহত যাত্রীর নাম পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল অভিমুখী একটি যাত্রীবাহী বাসএবং মৌলভীবাজার অভিমুখী সিএনজি অটোরিক্সার মধ্যে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের ভাড়াউড়া নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাইফুল ও ইখতার ঘটনাস্থলে মারা যান। আহত হন আরো তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed