কোম্পানীগঞ্জে বোমা মেশিনের তান্ডব, ধ্বংসের দ্বারপ্রান্তে মন্দিরসহ বাড়িঘর
বিশেষ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে পাথরখোকো সিন্ডিকেটের বিরামহীম তান্ডব চলছে। বাস্তুহারা হতে চলেছে অর্ধশত সংখ্যালঘু পরিবার। উপজেলার কারাইরাগ গ্রমের সংখ্যালঘুরা আজ সম্পূর্ন দিশেহারা। তাদের যাবার আর কোন জয়গা নেই। পাথরখেকোদের বোমামেশিন ও তান্ডবে বিলীন হয়ে গেছে তাদের অনেকের ঘরবাড়ি ও একটি ধর্মীয় মন্দির। বন্ধ হয়ে গেছে তাদের কচিকাচাদের মন্দিরভিক্তিক গনশিক্ষা ও দু’টি আনন্দস্কুল। প্রশাসনের নাকের ডগায় এ তান্ডব চললেও দেখার যেন কেউ নেই।
জানা গেছে, কোম্পানীগঞ্জ উপজেলা ভারতের মেঘালয় সীমান্তবর্তী কারাইরাগ পশ্চিপাড়ায় দীর্ঘকাল ধরে স্থায়ীভাবে বসবাস করে আসছে প্রায় অর্ধশত হিন্দু পরিবার। গ্রামে রয়েছে তাদের ধর্মীয় শ্রী শ্রী ধূর্গা মন্দির সহ দুটি হিন্দুমন্দির। রযেছে হিন্দু কল্যাণ ট্রাষ্ট পরিচালিত মন্দির ভিত্তিক সংখ্যালঘু কচিকাচাদের গনশিক্ষাকেন্দ্র ও দুটি আনন্দ স্কুল। এলাকার একটি প্রভাবশালী পাথরখেকো সিন্ডিকেট অবৈধ বোমামেশিন দিয়ে ওই গ্রামে চালিয়ে যাচ্ছে ধবংস ও তান্ডব। বোমামেশিন দিয়ে ৫০ থেকে ৬০ ফুট গভীর করে পাথর উত্তোলনের ফলে ইতোমধ্যে তাদের একটি ধর্মীয় মন্দির সহ কয়েকটি বাড়ি বিলীন হয়ে গেছে। গনশিক্ষাকেন্দ্র ও আনন্দ স্কুলগুলো বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষক-শিক্ষিাকারা গ্রামের বাংলোঘরে গিযে পড়াতে হচ্ছে শিশুকিশোরদের। বর্তমানে অবশিষ্ট আরেকটি মন্দির ধ্বংসের দ্বরপ্রান্তে এসে পৌছে গেছে।
অভিযোগে প্রকাশ, উপজেলার কালাইরাগের আমির উদ্দিন, সাচ্চা মিয়া, জয়নাল, শংকর মন্ডল, বিজন সরকার, জমির আলী ও সামছু মিয়া, কলাবাড়ির আলিম উদ্দিন, কালিবাড়ির আব্দুল জলিল, বালুচরের বিলালসহ কয়েকজন মিলে একটি পাথরখেকো সিন্ডিকেট বানিয়েছে। তারা অবৈধ বোমামেশিন ব্যবহার করে কালাইরাগ পশ্চিমপাড়ার সংখ্যালঘু হিন্দুদের উচ্ছেদে মেতে উঠেছে। তাদের লাঠিয়াল ও সন্ত্রাসী বাহিনীর ভয়ে কেউ প্রতিবাদ করতে, এমনকি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করতেও সাহস পায় না। দু’বছর আগে উচ্চআদালত সরকার ও প্রশাসন কর্তৃক হিন্দু অধ্যুষিত কালাইরাগ পশ্চিমপাড়ায় পাথর উত্তোলন বন্ধ রাখার নির্দেশ দেয়া হলে হিন্দু পরিবারগুলোর মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসছিল। বর্তমানে পাথরখেকো সিন্ডিকেট আদালত ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধ বোমামেশিন দিয়ে অবিরাম পাথর উত্তোলন শুরু করেছে। ফলে সংখ্যালঘু হিন্দু পরিবারগুলোর বাড়িঘর, গনশিক্ষাকেন্দ্র ও মন্দির-স্কুল কিছুই রক্ষা পাচ্ছে না। এ অবস্থায় কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম কারাইরাগের সংখ্যালঘু পরিবারগুলো তাদের ভিটে-মাটি ও ধর্মীয় মন্দিরগুলো রক্ষায় বর্তমান সরকার ও প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে। ইতোমেধ্যে তারা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, হিন্দু-বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ এবং মানবাধিকার সংগঠনগুলোর কাছে লিখিত আবেদনও জানিয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed