কুশিয়ারায় ধরা পড়লো ৬২ কেজি ওজনের বাঘ মাছ
জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ (সিলেট) থেকে: গোলাপগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে জেলেদের জালে ধরা পড়লো ৬২ কেজি ওজনের একটি বাঘ মাছ। এ মাছটি উপজেলার উত্তর বাদেপাশা ইউনিয়নের বাগলা নামক স্থানে বুধবার ভোর রাতে মনাই মিয়া নামে এক জেলের জালে ধরা পড়ে। মাছটি দেখার জন্য উপজেলার দূর দূরান্ত থেকে শত শত উৎসুক জনতা ভীড় জমান।
জানা যায়, মঙ্গলবার রাতে ফেঞ্চুগঞ্জের জেলে মনাই মিয়া ও তার সহযোগী জেলে কুশিয়ারা নদীতে নৌকা দিয়ে মাছ ধরছিলেন। বুধবার ভোরে হঠাৎ তাদের জালে আটকা পড়ে বাঘ মাছটি। অনেক কৌশলে তারা মাছটি নৌকায় তুলতে সক্ষম হন। পরবর্তীতে মাছটি ফেঞ্চুগঞ্জ বাজার থেকে গোলাপগঞ্জ উপজেলার কালিজুড়ী গ্রামের আকমল আলী ও অলিউর রহমান ৬৫ হাজার টাকায় পাইকারী দরে কিনে বুধবারীবাজারে নিয়ে আসেন। মাছটি দেখার জন্য বুধবারীবাজারে লোকদের ভীড় জমে উঠে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মাছটি বিক্রি হয়নি বলে জানা গেছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed