Main Menu

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিপিবি-বাসদের মিছিল সমাবেশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: গ্যাসের মূল্য বৃদ্ধি ও ঢাকায় হরতালে হামলার প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৮ ফেব্র“য়ারি মঙ্গলবার বিকাল ৫টায় কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেট শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়।
বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও সিপিবি নেতা নিরঞ্জন দাস খোকনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলার সাধারণ সম্পাদক এড. আনোয়ার হোসেন সুমন, বাসদ নেতা প্রণব জ্যোতি পাল, সিপিবি নেতা শাহজালাল সুমন, ছাত্র ফ্রন্ট মহানগরের সভাপতি পাপ্পু চন্দ, ছাত্র ইউনিয়ন জেলার সাধারণ সম্পাদক দ্বিপংকর ঘোষ। সমাবেশে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কৃষক সমিতির কেন্দ্রীয় নেতা অজিত রায়, বাসদ জেলা নেতা জুবায়ের আহমদ চৌধুরী সুমন, যুব ইউনিয়ন জেলার সভাপতি খায়রুল হাসান, শ্রমিকফ্রন্ট জেলার সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সরকার বেআইনী-অযৌক্তিকভাবে ১ মার্চ থেকে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাংলাদেশ পেট্রোবাংলা একটি লাভজনক একটি প্রতিষ্ঠান হওয়ার পরও গ্যাসের মূল্যবৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক। বিইআরসি আয়োজিত গণশুনানীতে সিপিবি-বাসদ নেতারা গ্যাসের মূল্য কমানোর যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য রেখেছিলেন। কিন্তু বিইআরসি তা কর্ণপাত করেনি। বক্তারা বলেন, সরকার একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করেছে তারই ধারাবাহিকতায় গ্যাসে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত। জনগণের স্বার্থবিরোধী গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য বক্তারা সরকারের প্রতি আহŸান জানান।
বক্তারা গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকায় আহত হরতাল কর্মসূচীতে পুলিশী হামলার তীব্র নিন্দা জানান এবং গ্রেফতারকৃত নেতৃবৃন্দের অবিলম্বে মুক্তি দাবি করেন।

Share





Related News

Comments are Closed