সিলেটে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর মুনশিপাড়ায় সালেহ আহমদ (১১) নামে এক গৃহকর্মী কিশোরের মৃত্যু ঘটেছে। এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। নিহত কিশোরের পিতা গৃহকর্তার বিরুদ্ধে পুত্র হত্যার অভিযোগ এনে সিলেট কোতোয়ালি থানায় মৌখিক অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত গৃহকর্তার নাম হাজী আব্দুস শহীদ। তিনি বর্তমানে আত্মগোপনে রয়েছেন। পুলিশের ধারনা- ২৭ ফেব্রুয়ারি সোমবার সালেহ আহমদের মৃত্যু হয়েছে।
নিহত কিশোরের পিতা জবান আলী জানান, তাদের বাড়ি সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের মিরারগাঁও-এ। মাত্র ১০দিন আগে নিহত সালেহ’র সিএনজি অটোরিকশা চালক বড় ভাইয়ের বন্ধুর মাধ্যমে নগরীর মুনশিপাড়াস্থ ৩২নং রশিদ খানের বাসায় গৃহকর্মীর কাজ নেয় সালেহ। মঙ্গলবার ওই বন্ধু মারফত জবান আলী খবর পান যে তার ছেলে মারা গেছে। তৎক্ষণাৎ তারা রশিদ খানের বাসায় গিয়ে জানতে পারেন সালেহকে ওসমানী হাসপাতালে নিয়ে গেছেন। তখন তারা ওসমানী হাসপাতালে গিয়ে সাহেলকে মৃত দেখতে পান। তবে রশিদ খানকে ওসমানী হাসপাতালে পাওয়া যায়নি। জবান আলী বলেন, ‘আমার ছেলের গলায় একটা দাগ দেখতে পেয়েছি।’
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আমহদ জানান, অভিযোগ পেয়ে পুলিশ ওসমানী হাসপাতালে যায়। নিহতের গলায় একটা দাগ রয়েছে ঠিকই তবে এটি কিসের তা ময়না তদন্তের আগে বলা যাবে না। লিখিত অভিযোগ পেলে পুলিশ আইনি ব্যবস্থা নেবে। বর্তমানে সালেহ আহমদের লাশ ওসমানী হাসপাতালে রয়েছে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed