পুঠিয়ায় রান্না ঘরের আগুনে বতবাড়ি পুড়ে ছাই
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের চিতলপুরিয়া গ্রামের আমজাদের ছেলে সোরাফ ও সামেদের বাড়িতে অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ছাই হয়েছে। রোববার দুপুরে রান্না ঘরের আগুন থেকে এ ঘটনা ঘটে। এতে প্রায় আড়াই লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
খবর পেয়ে ফাঁয়ার সার্ভিসের পুঠিয়া উপজেলা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফাঁয়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্টসের পুঠিয়া উপজেলা ইউনিটের ইনচার্জ মাহাবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদশী ও ফাঁয়ার সার্ভিস সূত্র জানায়, বানেশ্বর ইউনিয়নের চিতলপুরিয়া গ্রামের সোরাফের স্ত্রী রবিবার বেলা ১২টার দিকে দুপুরের খাবার রান্না করার সময় অসাবধনাবসত রান্না ঘরে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন রান্নাঘর, গোয়াল ঘরসহ চারদিকে ছড়িয়ে পড়ে। এতে পার্শ্ববর্তী সামাদের বাড়ি, রান্নাঘর, গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায়।
Related News
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More



Comments are Closed