ফুলকলিতে মেয়াদ উত্তীর্ণ খাদ্য, ২০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের অভিজাত খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ফুলকলিতে বিক্রি হচ্ছে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য ও কোমল পানীয়। রোববার (২৬ ফেব্রæয়ারী) সিলেট সিটি কর্পোরেশন পরিচালিত ভ্রাম্যমান আদালত চলাকালে এসব খাদ্যের খোঁজ পায়। তাৎক্ষনিকভাবে মেয়াদ উত্তীর্ণ খাদ্য বিক্রির দায়ে ফুলকলি পাঠানটুলা শাখাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্টেট মো: শরিফুজ্জামানের নেতৃত্বে বিকেল সাড়ে ৩টার দিকে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
পাঠানটুলা পয়েন্টের ফুলকলি শাখায় অভিযান চলাকালে দেখা যায়, বিক্রির জন্য রাখা বিদেশী ব্র্যান্ডের কপিকো কফি চকলেট এর মেয়াদ অনেক আগেই পেরিয়ে গেছে। একই তথ্য খুঁজে পাওয়া যায় বিদেশী ব্র্যান্ডের কোমল পানীয় বাভারিয়ার ক্ষেত্রেও, এসব পানীয়ের কৌটাও (ক্যান) ছিল মেয়াদ উত্তীর্ণ।
এসময় পাঠানটুলা ফুলকলি শাখার কর্মকর্তারা স্বীকার করেন, এসব খাদ্য ও পানীয়ের মেয়াদ উত্তীর্ণ হওয়ার বিষয়টি তারা লক্ষ্য করেননি। পরবর্তীতে ভ্রাম্যমান আদালত কোমল পানীয় বাভারিয়া এক ক্যান এবং কপিকো চকলেট দুই কৌটো আলামত হিসেবে জব্দ করে নিয়ে আসেন।
এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্টেট মো: শরিফুজ্জামান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা মোতাবেক ফুলকলি পাঠানটুলা শাখাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামীতেও এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।
অভিযানকালে সিটি কর্পোরেশনের ট্যাক্স অফিসার মো: আব্দুল আজিজ, পেশকার আনোয়ার হোসেন এবং এস আই ফারুক হোসেনের নেতৃত্বে সিলেট মেট্রোপলিটন পুলিশ ফোর্স অংশ নেয়।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed