গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিলেটে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: গ্যাস বিদ্যুতের বর্ধিত মূল্য দ্রুত প্রত্যাহার ও গ্যাস বিদ্যুৎ খাতে দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি উদ্ধার সাপেক্ষে দাম নির্ধারণের দাবীতে গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহবায়ক কমিটির উদ্যোগে রোববার দুপুরে সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, গ্যাস বিদ্যুৎ খাতে বিপুল অর্থ মওজুত থাকা সত্তে¡র বার বার দাম বৃদ্ধি করা হচ্ছে। গণশুনানী ও গণমতকে উপেক্ষা করে বার বার গ্যাস বিদ্যুতের মূল্য বৃদ্ধি আপামর জনগণ মানে না। এই মূল্য বৃদ্ধির ফলে স্বল্প ও নিম্ন আয়ের জনগণের মাঝে মহা আতঙ্ক বিরাজ করছে। সরকার জনগণের কল্যাণের জন্য যখন অবিরাম কাজ করে যাচ্ছেন ঠিক তখনই একটি কুচক্রী মহল ও দুর্নীতিবাজ চক্র এই গণবিরোধী সিদ্ধান্তগুলো বর্তমান সরকারের উপর চাপিয়ে দিয়েছে। অথচ ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির ব্যাপারে কোন পদক্ষেপ নেই। ঋণ খেলাপীদের ৪১ হাজার কোটি টাকা অবলোপন করা হয়েছে। ঐ টাকাগুলো উদ্ধার না করে গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি জনগণের উপর এক অত্যাচারের সামিল।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে নাসির উদ্দিন এডভোকেট বলেন, বর্তমান সরকারের উন্নয়ন বাধাগ্রস্থ ও প্রধানমন্ত্রীর জনপ্রিয়তাকে খাটো করার জন্য এই দাম বৃদ্ধি করা হয়েছে কি-না তা সরকারকে খতিয়ে দেখার দাবী জানান।
সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন বলেন, গ্যাস বিদ্যুতের বর্ধিত মূল্য বৃদ্ধির প্রত্যাহার ও এর দাম আরো কমানোর দাবীতে বাসদ, জাসদ ও বাম গণতান্ত্রিক ফ্রন্টের কর্মসূচীর প্রতি সমর্থন জ্ঞাপন করে বলেন, এ আন্দোলন জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। এ আন্দোলনে ধর্মীয় ব্যক্তিত্ব ও ধর্মীয় দলগুলো ও কনজ্যুমার এসোসিয়েন ক্যাবকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহবান জানান। ঐতিহাসিক ৭ ই মার্চের মধ্যে গ্যাস ও বিদ্যুতের মূল্য কমানো না হলে সিলেটের পূণ্যভূমি থেকে হরতাল সহ কঠোর কর্মসূচী দেয়া হবে।
মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী, কেন্দ্রীয় নেতা ডা. অরুণ কুমার দেব, মীর আব্দুল করিম পাখী মিয়া, জেলা জাসদের আহবায়ক মনির উদ্দিন মাষ্টার, দেওয়ান মাসুদ রাজা চৌধুরী, বাংলাদেশ পয়োটস ক্লাবের সভাপতি কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় নেতা এম এ লাহিন, তারেক আহমদ বিলাস, ইউনুছ মিয়া, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের আহবায়ক আব্দুল ওদুদ, সিলেট জেলা সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারী কামরুল হাসান জুলহাস, কেন্দ্রীয় নেতা শাহিদুর রহমান জুনু, রফিকুল ইসলাম সিতাব, এম বরকত আলী, আফছারুজ্জামান আফছর, সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা রাজুউল ইসলাম তালুকদার রাজু, কয়েস আহমদ সাগর, আবুল কালাম আজাদ, যুব নেতা এ.কে. কামাল হোসেন, শহীদ আহমদ খান, জোহুরা জেসমিন এডভোকেট, খেলাফত মজলিস দক্ষিণ সুরমা নেতা হাফিজ শরীফ আহমদ, সিলেট বিভাগ গণদাবী পরিষদের সাংগঠনিক সম্পাদক রুহুল ইসলাম মিঠু, যুব নেতা আব্দুস সোবহান, মুকতাদির কিবরিয়া সিরাজী প্রমুখ।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed