বলয়গ্রাস সূর্যগ্রহণ ২৬ ফেব্রুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক : আগামী রবিবার (২৬ ফেব্রুয়ারি) বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটবে। গ্রহণটি শুরু হবে এদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিট ৫৪ সেকেন্ডে। খবর বাসসের।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বৃহস্পতিবার জানিয়েছে, গ্রহণ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৬ মিনিট ০৬ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৫৩ মিনিট ২৪ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিট ৫৪ সেকেন্ডে এবং গ্রহণ শেষ হবে বাংলাদেশ সময় রাত ১১টা ৩৬ মিনিটে।
আইএসপিআর আরও জানায়, আগামী ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে না। তবে গ্রহণটির কেন্দ্রীয় গতিপথ হবে ঐদিন চিলির হুয়ান ফার্নান্ডেজ দ্বীপের পশ্চিমে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে।
গ্রহণ শুরু হবে স্থানীয় সময় ভোর ৫টা ৫০ মিনিট ১৯ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে স্থানীয় সময় ভোর ৫টা ৪০ মিনিট ৩৪ সেকেন্ডে চিলির ইস্টার দ্বীপের দক্ষিণ-পশ্চিমে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। সর্বোচ্চ গ্রহণ হবে স্থানীয় সময় দুপুর ১২টা ৪৮ মিনিট ৩৭ সেকেন্ডে। যুক্তরাজ্যের ত্রিস্তান দ্য কুনহা দ্বীপের পশ্চিমে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। যার সর্বোচ্চ মাত্রা হবে ০.৯৯২ এবং স্থায়িত্বকাল হবে ১ মিনিট ২২ সেকেন্ড। কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৯ মিনিট ২২ সেকেন্ডে কঙ্গোর মাওয়াদিঙ্গশু শহরের দক্ষিণ-পশ্চিমে এবং গ্রহণটি শেষ হবে গ্যাবনের এনয়ুগা শহরের উত্তরে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৩ মিনিট ২১ সেকেন্ডে।
Related News
ইনস্টাগ্রামে রিলস দেখেই আয়ের সুযোগ, যেভাবে করবেন আবেদন
তথ্যপ্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা রিলস দেখেই আয় করার সুযোগ দিচ্ছে ভারতের একটিRead More
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More



Comments are Closed