Main Menu

সিলেটে সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে মসজিদ নির্মাণ হচ্ছে

বৈশাখী নিউজ ২৪ ডটকম: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশের স্বার্থে বিরোধীদল থাকা উচিত। তারা সমালোচনা না করলে আমরা সচেষ্ট থাকব না। কিন্তু বিরোধীদলকে গঠনমূলক হতে হবে। দেশের উন্নয়নের স্বার্থে আগামীতে একটি গঠনমূলক বিরোধীদল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় তিনি উন্নয়নের ধারাবাহিকতা রাখতে হলে আগামী ২০১৮ সালের ডিসেম্বরে সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বানও জানান।
মন্ত্রী শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
‘কানাডার ফেডারেল আদালতের রায়ে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলার বিষয়টি সরকারের চক্রান্ত’ বিএনপির এমন দাবির প্রেক্ষিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিএনপি যেখানেই ব্যর্থ হয়, সেখানেই ষড়যন্ত্র দেখে।
ভিত্তি প্রস্থর স্থাপন উপলক্ষে আয়োজিত আলোচনা বক্তব্য রাখেন, সংসদ সদস্য মাহমুদ উস সামদ চৌধুরী, জাতিসংঘের সাবেক স্থায়ী কমিটির সদস্য ড. এ কে আবদুল মোমেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামীলীগের ত্রান বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব।
উল্লেখ্য, সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে মসজিদটি নির্মাণ করা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে মসজিদের ভূমি দান করা হয়।

Share





Related News

Comments are Closed