ফেসবুকেই হবে মানি ট্রান্সফার
বৈশাখী নিউজ ডেস্ক: এখন থেকে আপলোড, লাইক আর শেয়ারের পাশাপাশি ফেসবুকের মাধ্যমেই আন্তর্জাতিকভাবে অর্থের লেনদেন করতে পারবেন ব্যবহারকারীরা।
সম্প্রতি এ বিষয়ে আন্তর্জাতিক লেনদেন সহায়তাকারী প্রতিষ্ঠান ট্রান্সফারওয়াইজ এর সাথে নতুন এক চুক্তি স্বাক্ষর করেছে ফেসবুক। যার ফলে এখন থেকে মেসেঞ্জারেই যুক্ত হবে ‘ট্রান্সফারওয়াইজ’ সার্ভিস।
এই সার্ভিসের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের ব্যবহারকারীরা পরষ্পরের মধ্যে অর্থ আদান-প্রদান করতে পারবেন। এটি গ্রাহকদের স্বদেশী মুদ্রার দর সম্পর্কেও নোটিফিকেশন দেবে।
উল্লেখ্য, এর আগে এই সার্ভিসের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রাহকরা নিজ দেশের মধ্যে লেনদেন করতে পারতেন।
Related News
ইনস্টাগ্রামে রিলস দেখেই আয়ের সুযোগ, যেভাবে করবেন আবেদন
তথ্যপ্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা রিলস দেখেই আয় করার সুযোগ দিচ্ছে ভারতের একটিRead More
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More



Comments are Closed