Main Menu

নবীগঞ্জের প্রতিপক্ষের হামলায় যুবক আহত

ছনি চৌধুরী ,নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জের পল্লীতে প্রতিপক্ষের হামলায় এক যুবক গুরুতর আহত হয়েছে।
জানা যায, বুধবার উপজেলার আউকান্দি ইউনিয়নের মিঠাপুর গ্রামের বশির মিয়ার পুত্র হাফিজুর রহমান (১৮) কর্তব্য কাজ শেষে বাড়ি ফিরার পথে পুর্ব শক্রতার জের ধরে একই গ্রামের কাদির মিয়ার পুত্র ইমন মিয়া (২০) পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার কয়েকজন সহযোগী নিয়ে হাফিজুরের উপর দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়। এসময় তার আর্তচিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে হামলাকারী ইমন ও তার সহযোগীরা পালিয়ে যায়। পরিবারের লোকজন তাকে তাৎক্ষণিক নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Share





Related News

Comments are Closed