Main Menu

নবীগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধা আহত

ছনি চৌধুরী.নবীগঞ্জ প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজার নামক স্থানে অজ্ঞাত মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধা অনুমুতি সরকার (৬৫) গুরুতর আহত হয়েছেন। বুধবার বিকাল ৪টার দিকে রাস্তা পারাপারের সময় দ্রত বেগে আসা অজ্ঞাত মোটর সাইকলেটি বৃদ্ধা মহিলাকে ধাক্কা দিলে মহিলা মহাসড়কের উপর ছিটকে পরেন। সাথে সাথে স্থানীয় জনতা বৃদ্ধাকে উদ্ধার করে আউশকান্দি অরবিট হাসপাতালে প্রেরন করে। দূর্ঘটনার পর পরই মোটর সাইকেল আরোহী দ্রুত পালিয়ে যায়।
আহত বৃদ্ধা অনুমুতি সরকার উপজেলার ১১নং গজনাইপুর ইউনিয়নের সুনারো গ্রামের সুরেশ সরকারের স্ত্রী । শেষ খবর পাওয়া পর্যন্ত আহত বৃদ্ধা আউশকান্দি অরবিট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Share





Related News

Comments are Closed