কমলগঞ্জে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ তে মৌলভীবাজারের কমলগগঞ্জে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃতি লাভ করেছে শতবর্ষের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুন্সীবাজার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়।
সম্প্রতি কমলগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে তাদের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ উপজেলা নির্বাহী অফিসার ও সদস্য সচিব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পালের হাতে সনদপত্র তুলে দেন।
উপজেলা পর্যায়ে কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক/শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ বিদ্যালয়ের উত্তরোত্তর মঙ্গল কামনা করেন। ভবিষ্যতে এই সুনাম ধরে রাখা ও সূখ্যাত প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ সকলের কাছে সহযোগীতা কামনা করেন।
উল্লেখ্য, মুন্সীবাজার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয় ১৮৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More



Comments are Closed