ছেলেকে বাঁচাতে এক মায়ের করুণ মিনতি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: এক স্নেহময়ী মা প্রতিমাা দাশের ছেলে টিবলু দাশ। পিতা শ্রী হরেন্দ্র কুমার দাশ, গ্রাম গুমগুমিয়া, করগাঁও ইউনিয়ন, উপজেলা নবীগঞ্জ, জেলা হবিগঞ্জ। পেশায় ফার্মাসিস্ট। গ্রামীণ জনপদে মানুষকে স্বাস্থ্যসেবা দেয়াই তাঁর কাজ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তাঁর দু’টি কিডনী নষ্ট হয়ে গেছে।
চিকিৎসার জন্য সিলেটের ওসমানী হাসপাতাল, ঢাকার কিডনী ফাউন্ডেশন, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং পরে ভারতের বেলুরের সিএমসি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। কিন্তু সব হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ‘’ কিডনী ট্রান্সপ্লেনটেশন’’ করা ছাড়া বিকল্প নেই।
ইতোমধ্যে টিবলুর পরিবার জমি বাড়ি বিক্রি করে তাঁর চিকিৎসার ব্যায়ভার বাবদ ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা বহন করেছে। বর্তমানে তাঁর পরিবার একেবারে নিঃস্ব। এখনো আত্মীয় স্বজন ও গ্রামের মানুষের সহযোগীতায় সপ্তাহে দুইবার ডায়ালিসিস করে টিবলু বেঁচে আছে।
এমতাবস্থায় একমাত্র কিডনী ট্রান্সপ্লেনটেশন সম্ভব হলেই এই সদ্য বিবাহিত তরুণ প্রাণটিকে বাঁচানো সম্ভব। কিডনী ট্রান্সপ্লান্টেশনের জন্য ভারতের বেলুরের সিএমসি হাসপাতাল ১৫ থেকে ২০ লক্ষ টাকার প্রয়োজন বলে জানিয়েছে তার পরিবার। তাঁর পরিবারের পক্ষে আদৌ সেই ব্যয় বহন করার কোন অবলম্বন নেই। উপযুক্ত পরামর্শ না পাওয়ার কারণে অসুখ নির্ধারণের আগেই সহায় সম্বল সব বিক্রি করে চিকিৎসা করিয়েছে তাঁর পরিবার।
এখন যখন সঠিক পরামর্শ পাওয়া গেছে তখন পরিবারটি নিঃস্ব।
টিবলুর মা প্রতিমা দাশ, দেশ এবং দেশের বাইরে অবস্থানরত সকল হৃদয়বান মানুষের কাছে আকুল আবেদন জানিয়েছেন তাঁর ছেলেকে বাঁচানোর জন্য। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় বেঁচে যাবে একটি প্রাণ।
তাকে সাহায্য পাঠানোর ঠিকানা-TIBLU DAS, A/C 6306102411801001, Brac Bank Ltd, Nabiganj Branch, Habiganj, Bangladesh. mobail 008801726347953.
Related News
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More



Comments are Closed