লালমনিরহাটে ভারতীয় কসমেটিক ও গরু জব্দ
সাহানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় কসমেটিক ও গরু জব্দ করেছে।
মঙ্গলবার (২১ ফেব্রয়ারী) দুপুরে সদর উপজেলার বড়বাড়ি ও পাটগ্রামের বুড়িমারীতে পৃথক অভিযানে এসব ভারতীয় পন্য জব্দ করে বিজিবি।
বিজিবি’র পরিচালকের কার্যালয় সুত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে কুলাঘাট বিওপি বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়ী তল্লাশি করে ভারতীয় কসমেটিক জব্দ করে।
কসমেটিকের মধ্যে ছিল ফেয়ার এন্ড হ্যান্ডসাম ৩০ পিস, মেডিসিলিক ক্রীম ৬০০ পিস, পন্ডস পাউডার ২০০ পিস, জনসন সাবান ২৬০ পিস, জনসন বেবী সোপ ৪৭০ পিস এবং মারগো সোপ ১৩ পিস।
এছাড়াও পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তের ৮৪৩/১ নং পিলারের আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাস্টারপাড়া নামক স্থান থেকে দুটি ভারতীয় গরু জব্দ করে বুড়িমারী বিওপি’র বিজিবি সদস্যরা।
জব্দকৃত এসব ভারতীয় পন্যের আনুমানিক মূল্য ২ লাখ ২৫ হাজার ২৮০ টাকা। জব্দকৃত মালামাল কাষ্টমস্ অফিসে জমা করা হয়েছে।
বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্ণেল গোলাম মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Related News
পঞ্চগড়ে যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জনRead More
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More



Comments are Closed