Main Menu

সিলেটে বেঙ্গল সংস্কৃতি উৎসব শুরু বুধবার

বৈশাখী নিউজ ২৪ ডটকম : আগামীকাল ২২ ফেব্রয়ারী বুধবার থেকে সিলেটে শুরু হচ্ছে ১০দিনব্যাপী মানবিক সাধনায় বেঙ্গল সংস্কৃতি উৎসব। নগরের মাছিমপুর এলাকার আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে উৎসব চলবে ৩ মার্চ পর্যন্ত। প্রতিদিন বেলা চারটা থেকে মধ্যরাত পর্যন্ত চলবে এই উৎসব।

তবে ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি উৎসব শুরু হবে সকাল সাড়ে ১০টা থেকে। এ উৎসবে অংশ নেবেন ৩৮৩ জন সংগীতশিল্পী-নৃত্যশিল্পী-চিত্রকর-নাট্যকুশলী-লেখক-কবি। শিল্পী-কুশলীদের অংশগ্রহণে সংখ্যার বিচারে এটিই দেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন বলে আয়োজকেরা জানিয়েছেন।

উৎসবটি উৎসর্গ করা হয়েছে জ্ঞানতাপস আবদুর রাজ্জাককে। ইনডেক্স গ্রুপ নিবেদিত এ উৎসবের আয়োজক বেঙ্গল ফাউন্ডেশন। সহযোগিতায় রয়েছে ঢাকা ব্যাংক। কয়েকটি মঞ্চে এ অনুষ্ঠান হবে। মূল অনুষ্ঠান হবে সৈয়দ মুজতবা আলী এবং হাসন রাজা মঞ্চে।

Share





Related News

Comments are Closed