কমলগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ৭ টায় কমলগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে প্রভাত ফেরী শুরু হয়ে কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়। সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল আলম এর সভাপতিত্বে ও শিক্ষক মনজুর আহমেদ আজাদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, লেখক-গবেষক আহমদ সিরাজ,। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার গকুল চন্দ্র দেবনাথ, কমলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি এম.এ.ওয়াহিদ রুলু, সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, শিক্ষক হুমায়ুন কবির, সালেহা মাহমুদ প্রমুখ।
আলোচনা সভায বিভিন্ন বক্তা ভাষা সৈনিক সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াসকে একুশে পদক প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। পরে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More



Comments are Closed