ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী শিশুদের ভাষা শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলী
আব্দুল আওয়াল,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের আরাজী ঝাড়গাঁও, ভেলাজানে অবস্থিত একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের শিশুরা মঙ্গলবার সকাল ১১টায় নিজেদের বানানো শহীদ মিনারে ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
এসময় উপস্থিত ছিলেন, তারিকুল ইসলাম পরিচালক পরিবার পরিকল্পান অধিদপ্তর ঠাকুরগাঁও, নুরুল ইসলাম চেয়ারম্যান ৯নং রাইয়পুর উই,পি ও সভাপতি একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্র, হাসিনুর রহমান সাধাণর সম্পাদক জেলা প্রেস ক্লাব ঠাকুরগাঁও, পরিচালক আমিরুল ইসলাম একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ ও স্কুলটির বিভিন্ন শিক্ষক মন্ডলি, সাংবাদিক তানভির হাসান তানু, রবিউল আহসান রিপন, আব্দুল আওয়াল, জাহিদ হাসান মিলু, জয় মহন্ত অলক প্রমুখ।
প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে চীর স্মরণীর করে রাখার জন্য তারা নিজ উদ্দোগে বাঁশ ও রঙিন কাগজ দিয়ে তৈরী শহীদ মীনারে শহীদের প্রতি শ্রদ্ধা জানান।
পরিচালক আমিরুল ইসলাম বলেন, আমার নিজ অর্থায়নে এই প্রতিষ্ঠানে শহীদ মীনার স্থাপন করা সম্ভব হয়নি। তাই আমি আমার স্বাধ্যমত করে বাঁশের একটি শহীদ মীনার তৈরী করেছি প্রতিবন্ধী শিশুদের জন্য। সরকার যদি আমার এই স্কুলের শিশুদের দিকে একটু বিশেষ নজর দিয়ে একটি শহীদ মীনার তৈরী করে দেওয়ার ব্যবস্থা করে দিত তাহলে প্রতি বছর ছাত্র-ছাত্রীরা মাতৃভাষা দিবসের কার্যক্রম সর্ম্পূর্ন করতে পারতো।
Related News
পঞ্চগড়ে যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জনRead More
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More



Comments are Closed