Main Menu

সিলেট চেম্বারের ৫০ বছর পূর্তি উৎসব ২২-২৩ ফেব্রুয়ারি

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানকে সামনে রেখে সোমবার বিকেলে চেম্বার কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেম্বার সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদ বলেন, সিলেট চেম্বার ব্যবসায়ীদের ঐতিহ্যবাহী সংগঠন। এ সংগঠনের ৫০ বছর পূর্তি চেম্বারের সকল সদস্য, শুভানুধ্যায়ী ও সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদের জন্য গৌরবের বিষয়। বর্তমান পরিচালনা পরিষদ দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ৫০ বছর পূর্তি উপলক্ষে ২২-২৩ ফেব্রুয়ারী নগরীর আমানউল্লাহ্ কনভেনশন সেন্টারে দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে। ২২ ফেব্রুয়ারী বেলা আড়াইটায় আমানউল্লাহ্ কনভেনশন সেন্টারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি।
চেম্বার সভাপতি আরো বলেন, ৫০ বছর পূর্তি উপলক্ষে ঐদিন সকাল ৯টায় চেম্বার কার্যালয় থেকে শহীদ মিনার পর্যন্ত একটি র‌্যালী অনুষ্ঠিত হবে। এছাড়াও দুই দিনব্যাপী অনুষ্ঠানমালায় বিনিয়োগ সংক্রান্ত সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী এবং পরিচালক ও ৫০ বছর পূর্তি উদ্যাপন কমিটির আহবায়ক খন্দকার সিপার আহমদ। এ সময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের পরিচালক মোঃ হিজকিল গুলজার, জিয়াউল হক, মোঃ সাহিদুর রহমান, মোঃ লায়েছ উদ্দিন, নুরুল ইসলাম, মোঃ ওয়াহিদুজ্জামান (ভূট্টো), মোঃ এমদাদ হোসেন, আমিরুজ্জামান চৌধুরী, মুকির হোসেন চৌধুরী, আব্দুর রহমান, চন্দন সাহা, মোঃ বশিরুল হক প্রমুখ।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code