কোম্পানীগঞ্জে কিশোরীকে অপহরণ করে ধর্ষণ, গ্রেফতার ১
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে বখাটেকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। গত রোববার সকালে কলাবাড়ী গ্রামে একটি ভাড়াটে বাসা থেকে কিশোরী মেয়েসহ বখাটে আলী আক্কাছকে (২৬) আটক করা হয়। সে পাথর শ্রমিকের কাজ করে। তার বাড়ি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সদরকান্দি গ্রামে। এ ঘটনায় ধর্ষিতার বাবা সিদ্দিক মিয়া বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা করেছেন। যার নং ১৪, তাং-২০/০২/২০১৭ইং।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারী ওই কিশোরী মেয়েকে অপহরণ করে বখাটে আলী আক্কাছ। এরপর সিলেট শহরের বিভিন্ন স্থানে রেখে তার ওপর পাশবিক নির্যাতন চালায়। গত রোববার সকালে কলাবাড়ী গ্রামে একটি ভাড়াটে বাসায় তাদেরকে এক সাথে পেয়ে আটক করে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) রুহুল আমিন জানান, আলী আক্কাছ ধর্ষণের দায় স্বীকার করেছে। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
Related News
সিলেটে ৬৯৩ পিস ভারতীয় ফ্রাইডিল-স্কাফ সিরাপসহ যুবক আটক
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৯৩ পিস ভারতীয়Read More
গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ নারী আটক
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১ হাজারRead More



Comments are Closed