Main Menu

জাফলংয়ে দুই শ্রমিক নিহতের ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা

Manual2 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের জাফলংয়ে চুনা পাথর কোয়ারিতে মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গোয়াইনঘাট থানার এসআই মনজুরুল হাসান বাদী হয়ে সুনামগঞ্জের ছাতক উপজেলার বাঘবাড়ি গ্রামের আফসার আলীকে প্রধান আসামী করে ৯জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং- (২০), তাং ২০-০২-১৭ইং।
গত রোববার বিকেলে জাফলং বিজিবি’র সংগ্রাম সীমান্ত ফাঁড়ি সংলগ্ন চুনা পাথর কোয়ারি এলাকায় চুনা পাথর উত্তোলন করতে গিয়ে মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়। নিহতরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল গ্রামের মদরিস আলীর পুত্র কামরুজ্জামান (২৮) ও একই এলাকার জিয়াদুর রহমানের পুত্র তাজ উদ্দিন (৩০)।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code