সিসিকের দুই কাউন্সিলরের বরখাস্তের আদেশ স্থগিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) দুই কাউন্সিলরের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন উচ্চ আদালত। আজ সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ওই আদেশ স্থগিত করেন আদালত।
সিসিক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাময়িক বরখাস্তের আদেশের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করেছিলাম। উচ্চ আদালতের বিচারক সৈয়দ মোহাম্মদ দস্তগির হোসাইন ও আতাউর রহমানের বেঞ্চ আজ মন্ত্রণালয়ের সেই আদেশ স্থগিত করেছেন।
এ আগে, সিসিকের ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম ও ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর দিনার খান হাসুকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গত ১৪ ফেব্রয়ারি এ সংক্রান্ত চিঠি তারা হাতে পান। এরপর উচ্চ আদালতে বিষয়টি নিয়ে আপিল করেন তারা।
Related News
সিলেটে টিকিট কালোবাজারির অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ২ সদস্য আটক
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ট্রেনের টিকিট কালোবাজারি ও অবৈধভাবে টিকিট কেনাবেচার অভিযোগে সিলেটেRead More
সিলেট নগরীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ব্যস্ততম জিন্দাবাজার এলাকায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখিRead More



Comments are Closed